ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১২ মামলায় ইমরান খানের জামিন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  9:42 PM

news image

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ দলের নেতা ইমরান খান জামিন পেয়েছেন। শনিবার( ১০ জানুয়ারি) পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত ১২ টি মামলায় জামিন দেন ইমরানকে। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শনিবার সন্ত্রাসবাদ বিরোধী আদালতের বিচারক মালিক এজাজ আসিফ তার জামিন মঞ্জুর করেন। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই জামিন পেলেন ইমরান। যেসব মামলায় ইমরান জামিন পেয়েছেন সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে জড়িত।  ইসলামাবাদ হাই কোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তার গ্রেফতারের পর বিক্ষোভে ফেটে পড়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা-কর্মী-সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইমরান ও তার দল পিটিআই। ইমরান যেসব মামলায় জামিন পেয়েছেন তার মধ্যে পাকিস্তানের সেনা হেডকোর্য়াটারে হামলা ও সামরিক বাহিনীর জাদুঘরে হামলাও রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশিও ২৩টি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল এখনও ঘোষণা হয়নি। যদিও আইনি জটিলতায় নির্বাচনে দল হিসেবে অংশ নিতে পারেনি পিটিআই কিন্তু ইমরানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৯টি আসনে জয়ী হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম