ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

১২ ঘণ্টা পর তিন রুটে ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২৩,  7:49 PM

news image

ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীর হাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া সোমবার (৩০ জানুয়ারি) সময় সংবাদকে জানান, ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১১টার কিছুক্ষণ আগে পাটুরিয়া ঘাট থেকে বনলতা ও মাধবীলতা ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া মাঝ নদীতে আটকে পড়া ছোট-বড় ৭টি ফেরি ঘাটে ফেরানোর চেষ্টা চলছে। তিনি আরও জানান, রোববার রাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ধীরে ধীরে পদ্মা নদীতে এ কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে এ তিন রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম