ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৪১ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৩,  11:40 PM

news image

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ৯৯৯ টাকায় বিক্রি হয়ে আসছিল। বুধবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির নতুন এ দাম ঘোষণা করে। এতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম