ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

#

স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০২৬,  8:13 PM

news image

সমালোচনা আর বিতর্ককে পেছনে ফেলে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস লিখলেন ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করে গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম অর্ধশতকের বিশ্বরেকর্ড। ভেঙে দিয়েছেন ২১ বছর ধরে অক্ষত থাকা এক কীর্তি।

মাত্র কয়েক দিন আগেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কেননা শ্রীলঙ্কায় ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশামতো বড় ইনিংস খেলতে পারেননি।

এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ওভারে হারের পর মাঠে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়েও জড়িয়ে পড়েন। তবে সব আলোচনা ছাপিয়ে আবারও ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব।

রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রীতিমতো তাণ্ডব চালিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ভেঙে দিয়েছেন ২১ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড।

এর আগে ২০০৫ সালে শ্রীলঙ্কার কৌশাল্য উইরারত্নে ১২ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন।

ফাইনালে বৈভব সূর্যবংশী থেমেছেন ২৯ বলে ৯৪ রানে। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকলেও তাঁর বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষকে পুরোপুরি ম্যাচের বাইরে ছুড়ে দেয়। গত এক মাসে এটি চতুর্থবারের মতো সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থেমে যায় তাঁর ইনিংস। ইনিংসে ছিল ১০টি চার এবং ৮টি ছক্কার মার।

বয়সভিত্তিক ক্রিকেটে নিজের পারফরম্যান্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এত অল্প বয়সে দারুণ সব বোলিং আক্রমণের বিপক্ষে এভাবে দাপট দেখিয়ে খেলার কারণে তিনি ভারতের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন হয়ে উঠেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম