ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১১ বছর পর জন্ম নেওয়া যমজ সন্তানকে হত্যা করল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২৪,  8:11 PM

news image

প্রায় ১১ বছর ধরে বন্ধ্যত্ব সমস্যার চিকিৎসা নেওয়ার পর মা হয়েছিলেন গাজার রানিয়া আবুয়ানজা। নিজের সবটা দিয়ে ভালোবেসে বড় করে তুলছিলেন যমজ ছেলে ও মেয়েকে। কিন্তু হামাস-ইসরায়েল সংঘাত তার জীবনে নিয়ে এসেছে ঘোর অন্ধকার। ইসরায়েলের এক বোমা হামলা কেড়ে নিয়েছে তার কলিজার টুকরা দুই ছেলে-মেয়ে, স্বামীসহ পরিবারের ১১ সদস্যকে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে পরিবারের আরও ৯ জন। শনিবার রাত ১০টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে উঠেন রানিয়া আবুয়ানজা। তখন তার পাঁচ মাস বয়সী ছেলে নাঈমকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন আর তার মেয়ে উইসামকে আরেক বাহুতে জড়িয়ে ধরে ছিলেন। পাশেই ঘুমাচ্ছিলেন তার স্বামী। পরে দুই বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমাতে যান। এর ঠিক আধা ঘণ্টা পরেই হঠাৎ ইসরায়েলের এক গোলায় তার পুরো বাড়ি ধসে পড়ে। চোখের পলকে প্রাণপ্রিয় দুই ছেলে-মেয়ে আর স্বামীকে মারা যেতে দেখেন। গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর জন্ম নেওয়া উইসাম ও নাঈমকে রোববার দাফন করা হয়। এই দুই শিশুর মা 'রানিয়া আবুয়ানজা' বলেছেন, 'মা হওয়ার স্বপ্ন পূরণের জন্য বন্ধ্যত্ব সমস্যা ঘুচানোর জন্য তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়েছিলেন।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম