ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

১০ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  9:29 PM

news image

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আইল অব ম্যান নামের একটি দেশ মাঠে নেমে লজ্জার রেকর্ড গড়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে সর্বনিম্ন স্কোর করেছে তারা। স্পেনের বিপক্ষে টস হে রে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেছে আইল অব ম্যান! স্বীকৃত যেকোনো টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেও এটা কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। গতকাল সিরি জের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতেই এই বাজে রেকর্ডহলো দলটির। এত দিন স্বীকৃত টি-টোয়েন্টি সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের।

গত বছর অ্যাডি লেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে অলআউট হয়েছিল তারা। তবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি তুরস্কের। চেক প্রজাতন্ত্রের কাছে ২০১৯ সালে রোমানিয়া কাপে ২১ রানে অলআউট হয়েছিল তারা। আইল অব ম্যান অবশ্য ১০ রান করার জন্য ৮.৪ ওভার খেলেছে। এত অল্প রানে তাদের আটকে দিতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন স্পেনের মোহাম্মদ কামরান। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৪টি। ৪ ওভার বল করে ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্পেনের আরেক বোলার আতিফ মেহমুদও। ৪ বল করে কোনো রান না দিয়ে ২ উইকেট লর্নবার্নসের। যেখানে রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছাতে একদমই সময় নেয়নি স্পেন। ০.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওপেনার আওয়াইস দুটি ছয়ে করেছেন ১২ রান। ২০০৪ সা লে আইল অব ম্যান আইসিসির অধিভুক্ত হয়েছে আর সহযোগী সদস্যপদ পায় তারা ২০১৭ সালে। দেশটির অবস্থান ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝিতে। বিশ্বকাপ টি-টোয়েন্টির ইউরোপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলে আইল অব ম্যান। তবে তারা বৈশ্বিক বাছাইপর্বে উঠতে পারেনি এখনও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম