ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

১০ ভারতীয় ধনকুবেরের তালিকার শীর্ষে মুকেশ আম্বানি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  4:27 PM

news image

আবারও ভারতীয় ১০ জন ধনকুবেরদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস সাময়িকীর প্রকাশ করা ১০ জন ভারতীয় ধনকুবেরদের তালিকায় শীর্ষে আছেন মুকেশ আম্বানি। তথ্য অনুযায়ী, আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯০.‌৭ বিলিয়ন মার্কিন ডলার। মুকেশ আম্বানির পরেই রয়েছেন আদানি সংস্থার প্রধান গৌতম আদানি। তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজির চেয়ারম্যান শিব নাদার।মোট সম্পত্তির দিক থেকে বিচার করলে ভারতের মুকেশ আম্বানি এশিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম। বিশ্বের দশম স্থানে রয়েছেন তিনি। ফোর্বসের তালিকায় আম্বানির পেছনেই রয়েছেন আদানি, যিনি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি।

তার মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের ভ্যাকসিন পায়োনিয়ার সাইরাস পুনাওয়ালা ফোর্বসের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। তিনি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (‌এসআইআই) প্রতিষ্ঠাতা। তার মোট সম্পত্তির পরিমাণ ২৪.‌৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতজুড়ে ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ করেছে এই এসআইআই। ডি-মার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণন দামানি, যিনি গত বছরই একশো ধনকুবেরদের তালিকায় প্রবেশ করেছেন। ভারতে তিনি পঞ্চম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার। ধনকুবেরদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন আর্সেলর মিত্তল এক্সিকিউটিভ চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল। তার মোট সম্পত্তির পরিমাণ ১৭.‌৯ বিলিয়ন মার্কিন ডলার। এরপর সপ্তম স্থানে রয়েছেন ওপি জিন্দল গ্রুপের সাবিত্রী জিন্দল, আদিত্য বিড়লা গোষ্ঠীর প্রধান কুমার বিড়লা। অষ্টম ও নবম স্থানে রয়েছে সান ফার্মাসিউটিক্যালের প্রধান দিলীপ সাঙ্ঘভি, কোটাক মহিন্দ্রা ব্যাংকের এমডি উদয় কোটাক রয়েছেন দশম স্থানে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধনকুবেরদের সংখ্যা গত বছর ১৪০ থেকে বেড়ে রেকর্ড সর্বোচ্চ ১৬৬-এ পৌঁছেছে। দেশটির গত অর্থ বছরে দেখা গেছে, যেখানে ৬০টিরও বেশি সংস্থা সমষ্টিগতভাবে প্রায় ১৫.‌৬ বিলিয়ন মার্কিন ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম