ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

১০ জনের নাম চূড়ান্ত করতে সার্চ কমিটির শেষ বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২২,  4:42 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। আজকের বৈঠক থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। রবিবার (২০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। আজকের বৈঠকে সেখান থেকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত কবরো। এবং আগামী ২২ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২- এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম