ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন

১০০ উইকেটের ক্লাবে বুমরাহ

#

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫,  4:54 PM

news image

ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুর্দান্ত শক্তির প্রমাণ দিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল। ১৭৫ রানের জবাবে মাত্র ১২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৭৪ রানে। টি–টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটিই। এই ম্যাচেই ভারতের পেস তারকা জাসপ্রিত বুমরাহ টি-টোয়েন্টিতে দেশের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে নাম লেখান। তার আগে এই ফরম্যাটে ভারতের হয়ে তিন অঙ্কের উইকেট আছে শুধু অর্শদিপ সিংয়ের (বর্তমানে ১০৭ উইকেট)। অন্যদিকে, ১০০ উইকেটের ক্লাবে বাংলাদেশের আছেন তিন বোলার। এর মধ্যে দুইজন রয়েছেন বিশ্বসেরা পাঁচের তালিকায়। ১৮২ উইকেট নিয়ে তালিকার শির্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের টিম সাউদি। তিনি নিয়েছেন ১৬৪ উইকেট। তৃতীয় স্থানে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ১৬৮ উইকেট। পঞ্চম স্থানে সাকিব আল হাসান ১৪৯ উইকেট। বাংলাদেশের আরেক তারকা তাসকিন আহমেদও আছেন ১০০ উইকেটের ক্লাবে। তার ঝুলিতে এখন ১০৬ টি–টোয়েন্টি উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম