ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  5:57 PM

news image

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই কোণঠাসা হয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচ তাই টাইগারদের মিশন হোয়াইটওয়াশ এড়ানো। সে লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৬ মার্চ) দুপুর ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের। বাংলাদেশের মতো একাদশে পরিবর্তন এনেছে ইংল্যান্ডও। এক ম্যাচ পর দলে ফিরেছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। এছাড়া ওয়ানডেতে আজ অভিষেক হতে যাচ্ছে বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের। 

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম