ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

হেটমায়ার ঝড়ে জিতল রাজস্থান

#

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  4:21 PM

news image

১৭৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল রাজস্থান রয়্যালস। জস বাটলার, যশস্বী জয়সোয়াল আর দেবদূত পাড়িকল দ্রুতই সাজঘরে ফেরেন। আর টপারদের হারিয়ে একরকম বড় বিপদেই পড়ে রাজস্থান। তবে কাপ্তান সঞ্জু স্যামসন হাল ধরেন। ৩২ বলে ৬০ রান করেন সঞ্জু। তারপরের গল্পটা পুরোপুরি ক্যারিবীয় ব্যাচার শিমরন হেটমায়ারের। তিনি পাঁচ ছক্কার দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ গুজরাটকে জিততে দেননি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ধ্রুব জুরেল ও রবিচন্দ্র অশ্বিন। জুরেল  ১০ বলে ১৮ এবং অশ্বিন ৩ বলে ১০ রান করেন।গত বছর আইপিএলের ফাইনালে গুজরাট টাইটানসের কাছে হেরেছিল রাজস্থান। এবারের আসরে প্রথম দেখায় যেন সেই হারের বদলাই নিল সঞ্জুর দল। গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে গুজরাটের করা ১৭৭ রান ৪ বল হাতে রেখেই পেরিয়েছে রাজস্থান রয়্যালস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম