ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৬,  4:45 PM

news image

মাদক পাচার ইস্যুতে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আমন্ত্রণকে কূটনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত ৩ জানুয়ারি কলম্বিয়ার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার ক্ষেত্রেও সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “শুনতে তো খারাপ লাগছে না।” তবে বুধবার প্রথমবারের মতো টেলিফোনে কথা বলার পর দুই নেতার মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, প্রেসিডেন্ট পেত্রো তাকে ফোন করে মাদক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় মতপার্থক্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। ট্রাম্প জানান, তিনি পেত্রোর কথাবার্তার ধরনকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং শিগগিরই হোয়াইট হাউসে সাক্ষাতের প্রত্যাশা করছেন। এর আগে কোনো প্রমাণ উপস্থাপন না করেই ট্রাম্প পেত্রো ও তার পরিবারের বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ আনেন এবং তাদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো বলেন, প্রয়োজনে তিনি “অস্ত্র হাতে প্রতিরোধে প্রস্তুত।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম