ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হুথিদের ২৮ ড্রোন ধ্বংসের দাবি আমেরিকা-ব্রিটেন-ফ্রান্সের

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২৪,  4:45 PM

news image

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ২৮টি ড্রোন ধ্বংসের দাবি করল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। লোহিত সাগরের ইয়েমেন উপকূলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন, ব্রিটিশ ও ফরাসি বাহিনী বলেছে- তারা ইয়েমেনের উপকূলে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর একের পর এক হামলা প্রতিহত করেছে।  অন্যদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে লোহিত সাগরে অন্তত ২৮টি আনক্রুড এরিয়াল ভেহিকেল (ইউএভি) ভূপাতিত করা হয়েছে। জোট বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্র বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ‘বড় আকারের’ আক্রমণের আসন্ন হুমকি নির্ধারণ করার পরে (সেটি প্রতিহত করতে) পদক্ষেপ নিয়েছে তারা। সশস্ত্র গোষ্ঠী হুথি বলেছে, প্রোপেল ফরচুন নামে একটি বাণিজ্যিক জাহাজ এবং বেশ কয়েকটি মার্কিন ড্রেস্টয়ারকে লক্ষ্যবস্তু করেছে তারা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, হুথিদের হামলায় কোনও মার্কিন বা জোট বাহিনীর সামরিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়নি এবং বাণিজ্যিক জাহাজের কোনও ক্ষতির খবরও পাওয়া যায়নি। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম