ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হুতিদের ২১ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি আমেরিকা-ব্রিটেনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৪,  4:36 PM

news image

দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোঁড়া ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার দাবি করেছে আমেরিকা ও ব্রিটেন। এর মধ্যে ১৮টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার এসব ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ও দুটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইল। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা ব্রিটেনের সঙ্গে যৌথভাবে জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটগুলো রক্ষা করার জন্য আরও ব্যবস্থা নেবে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুতিদের হামলায় কোনও আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং লেনে এটি হুতিদের ২৬তম হামলা। সূত্র: বিবিসি, আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম