ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

হুতিদের ১৫ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৪,  4:58 PM

news image

লেবানন ও গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মধ্যেই এবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি এ খবর জানিয়েছে। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, শুক্রবার (৪ অক্টোবর) হুতি নিয়ন্ত্রিত ১৫টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছে যে, হুতিদের অস্ত্রাগার, সেনাঘাঁটি এবং সামরিক সরঞ্জামের ওপর এসব হামলা হয়েছে। তারা জানান, ইয়েমেনের রাজধানীর সানাসহ পাঁচটি এলাকায় হুতিদের শক্তিশালী অবস্থানে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। হুথি পরিচালিত আল মাসিরাহ টিভি নেটওয়ার্ক বলছে, প্রধান বন্দর শহর হোদেইদা বিমানবন্দর এবং কাথিব এলাকায় সাতটি হামলা হয়েছে, যেখানে হুতিদরে একটি সামরিক ঘাঁটি রয়েছে। রাজধানী সানার সেইয়ানা এলাকায় আরও চারটি হামলা হয়েছে এবং ধামার প্রদেশে দুটি হামলা হয়েছে। এছাড়াও, সানার দক্ষিণ-পূর্বে বায়দা প্রদেশে আরও তিনটি বিমান হামলার কথা জানিয়েছে হুতি মিডিয়া। আল মাসিরাহ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে বলেছে যুক্তরাজ্যও এ হামলায় অংশ নিয়েছিল। অভিযোগটি যুক্তরাজ্য অস্বীকার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলায় জড়িত থাকার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম