ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৩,  9:33 PM

news image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় পণ্য বোঝাই একটি ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শাহীনুর রেজা শাহীন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে পুরোদমে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদের ছুটি শেষে আজ সোমবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। পেঁয়াজসহ নানান পচনশীল পণ্য এই বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। আমরা পানামা পোর্ট কর্তৃপক্ষ সেই সব পচনশীল পণ্য দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে সহযোগিতা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম