ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হিলি সীমান্ত থেকে মাদরাসার দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২২,  10:47 PM

news image

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে মাদরাসার দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৬ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের জিরো পয়েন্ট থেকে ওই দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিজিবি সূত্রে জানা যায়, রিফাত (১৪), রুহুল আমিন (১৪) নামে ওই দুই ছাত্র হাকিমপুর উপজেলায় গিয়েছিল করোনার টিকা দেওয়ার জন্য। টিকা দেওয়া শেষে সীমান্ত এলাকায় বেড়াতে যায় তারা।

এরইমধ্যে বিএসএফ সদস্যরা তাদেরকে ডাক দেয় এবং সীমান্তের জিরো পয়েন্ট থেকে ধরে নিয়ে যায়। তারা দুজনেই হিলির হাকিমপুর উপজেলার আলীহাট মাদ্রাসার ছাত্র। বিজিবি হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিলি সীমান্তের  ২৮৫/১০ এস পিলারের কাছ থেকে মাদরাসার ওই দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম