ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

হিলিতে কমছে পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২১,  9:44 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকায় ক্রমেই কমছে পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিপ্রতি সাত থেকে আট টাকা কমেছে। বর্তমানে হিলির আড়তগুলোতে ২৫ থেকে ২৬ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঁচদিন আগেও বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৮ টাকা দরে। রোববার (৩১ অক্টোবর) হিলি স্থলবন্দর এলাকার বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের শনিবার (৩০ অক্টোবর) প্রথম কর্মদিবসে ভারতীয় ১৩টি ট্রাকে ৩৫৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে । খুচরা বাজারে পেঁয়াজ কিনতে আসা আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, আজ ২৮ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনলাম। এখন কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও এ বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনতে হয়েছে  হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা ফিরোজ বলেন, আমরা আড়ত থেকে ২৫ থেকে ২৬ টাকা দরে কিনে খুচরা বাজারে ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছি। তবে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি। তিনি বলেন, এভাবে আমদানি ঠিক থাকলে ভারতীয় পেঁয়াজের দাম ক্রেতাদের হাতের নাগালেই থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি এলসি করেছেন হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। ভারতের অভ্যন্তরে পাইপলাইনে আরও প্রচুর পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সেগুলো এলে দাম আরও কমবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম