ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হিরো আলম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  9:10 PM

news image

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু। হিরো আলমের সাবেক স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। রিয়া মনির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এর আগে। জামিনের শর্ত ভঙ্গ করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেন মামলার বাদী রিয়ামনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেছিলেন, রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়ামনির করা মামলায় জামিনে ছিলেন হিরো আলম। কিন্তু জামিনে থাকার কোনো শর্তই তিনি মানছিলেন না। তিনি আরও বলেন, তাই রিয়ামনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে তাই হিরো আলমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। প্রসঙ্গত, গত ২৩ জুন রিয়া মনির দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য কলহে রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় রিয়া মনিকে ডেকে নেন তিনি। সেখানে অজ্ঞাতনামা ১০-১২ জনসহ উল্লিখিত দুই আসামি হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেন রিয়া মনিকে। সেই সঙ্গে তার গলার স্বর্ণের চেইনও নিয়ে যান অভিযুক্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম