ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হিমাগারে ২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিতে ডিসিদের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩,  8:15 PM

news image

কোল্ড স্টোরেজ পর্যায়ে কেজি প্রতি ২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান। এর আগে, গত সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি পত্র জারির মাধ্যমে সব জেলা প্রশাসকদের কোল্ড স্টোরেজ পর্যায়ে কেজি প্রতি ২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। বুধবার (১ নভেম্বর) থেকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর আলুর বিক্রয় মূল্য কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু সরকার নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রি করা হচ্ছে না। এর ফলে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দিলো বাণিজ্য মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম