ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে: রাশেদ খাঁন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৫,  8:09 PM

news image

পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন বলেন, কোনো কারণে যদি ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। তিনি বলেন, নানাভাবে নানা পন্থায় আবারও আরেকটি ১/১১ সরকার গঠনের চক্রান্ত চলছে। বাংলাদেশে আর কখনই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না। এই জন্য বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ থাকতে হবে। গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। এ বিষয়ে সব দলকে এক থাকতে হবে। তিনি বলেন, আমাদের মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আমরা যদি ক্ষমতার দ্বন্দে লিপ্ত হই, একে অপরকে ঘায়েল করি, হিংসা বিদ্বেষে লিপ্ত হই তাহলে জুলাইতে যারা জীবন দিলো, নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে এই স্বপ্ন কিন্তু নস্যাৎ হয়ে যাবে। রাশেদ খাঁন বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনের পরে আমরা কীভাবে জাতীয় সরকারের আদলে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের দলের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের নেতাদের বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম