ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাসপাতাল থেকে বাসায় মোশাররফ রুবেল

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২,  3:30 AM

news image

সম্প্রতি মৃত্যুর মতো বাজে গুজবের শিকার হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তবে সেদিন এই ক্রিকেটারের স্ত্রী রুবেলকে নিয়ে স্বস্তির খবর জানিয়েছিলেন। জানিয়েছিলেন, এই ক্রিকেটারের সুস্থতার উন্নতি ঘটছে ফলে বাসায় নিয়ে যাওয়া হবে তাকে। অবশেষে আজ (১৫ এপ্রিল) এই ক্রিকেটারের হাসপাতাল থেকে মুক্তি মিলেছে। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল।

বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা। তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, মোশাররফ রুবেলকে আজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি ভালো আছেন। সকলের দোয়াপ্রার্থী।’ উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা রুবেল ২০১৯ সালে সর্বপ্রথম ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা নিলেও পুরোপুরি সেরে ওঠেননি। গত মাসে (মার্চ) আবার গুরুতর অসুস্থ হওয়াতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় তাকে। এরপর শারীরিক অবস্থার উন্নতি ঘটলে সাধারণ কেবিনে আনা হয়। এবার বাসায় ফিরলেন এই ক্রিকেটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম