ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২১,  4:25 PM

news image

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ তার ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তার পূর্ণ মেডিকেল চেক-আপ করা হবে। রয়টার্স জানিয়েছে এ তথ্য। মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে,

মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে। তবে তাকে ভর্তির কারণ এখনও স্পষ্ট করা হয়নি। তার মুখপাত্রও এবিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। জানা গেছে, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয়েছে এবং বাইপাস সার্জারি করেছেন। মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। এক সময়ে যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহাথির মোহাম্মদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম