ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না : স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  8:59 PM

news image

আগামীতে হাসপাতালে রোগীদের উন্নতমানের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রংপুর নগরীর ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জাহিদ মালেক বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না? সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। আরও সেবা বৃদ্ধির চেষ্টা চলছে। এই হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না। সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যারা বাধা দেবে, তাদের হাসপাতালে রাখা হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম