ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হালান্ডের পুরোনো রেকর্ড ভাঙলেন কেইন

#

স্পোর্টস ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  4:58 PM

news image

জার্মান ফুটবল ছেড়ে ইংল্যান্ডে গিয়ে যেমন ছড়ি ঘোরাচ্ছেন আর্লিং হালান্ড, তেমনি স্বদেশের ফুটবল ছেড়ে জার্মানিতে গিয়ে দাপট দেখাচ্ছেন হ্যারি কেইন। দুর্বল হোলস্টেন কিলকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ইংলিশ স্ট্রাইকার। জোড়া গোল করার ম্যাচে তিনি ভাঙলেন হালান্ডের পুরোনো একটি রেকর্ড। বুন্ডেসলিগায় শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ৫০তম ম্যাচ খেলতে নামেন কেইন। মাইলফলক ছোঁয়ার ম্যাচে বিরতির ঠিক আগে ও পরে হেডে গোল দুইটি করেন তিনি। ম্যাচটি ৪-৩ গোলে জেতে বায়ার্ন। জার্মানির শীর্ষ লিগে কোনো খেলোয়াড়ের প্রথম ৫০ ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন কেইনের, তার মোট গোল হলো ৫৫টি। অবশ্য ম্যাচটি খেলতে নেমেই রেকর্ডটি নিজের করে নেন কেইন। কেননা বরুশিয়া ডর্টমুন্ডে আড়াই মৌসুম খেলা নরওয়ের তারকা হালান্ড বুন্ডেসলিগায় প্রথম ৫০ ম্যাচে গোল করেছিলেন ৫০টি। কিলের সঙ্গে গত সেপ্টেম্বরে প্রথম দেখায় দলের ৬-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কেইন। সেই তুলনায় এবার অবশ্য কিছুটা লড়াই করেছে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটি। যদিও ৫৪ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। তাদের অন্য গোল দুইটি করেন জামাল মুসিয়ালা ও সের্গে জিনাব্রি। ফিন পোরাথ ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে আরও দুটি গোল শোধ করেন স্টিফেন। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত হলো বায়ার্নের। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ১৯ ম্যাচ খেলা বায়ার লেভারকুজেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম