ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, পরানো হয়েছে রিং

#

২৪ মার্চ, ২০২৫,  7:50 PM

news image

বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। জানা গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন, ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। হার্টে রিং পরানো হয়েছে তাকে। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কে‌পি‌জে স্পেশালাইজড হস‌পিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, তাতে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল। তিনি আরও জানান, তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম