ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:23 PM

news image

শ্রীলংকার বিপক্ষে হেরে টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের।১২৭ রানের টার্গেটে নেমে দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লংকান মেয়েরা। রোববার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম বলের মুখোমুখি হয়ে ওপেনার মুর্শিদা খাতুন রান আউট হয়ে যান।তবে টপ-মিডলের অন্য চার ব্যাটার ছোট ছোট রান পেয়েছেন। ওপেনার শামীমা সুলতান ১৩ বলে ২০, তিনে নামা শোভানা মুস্তারি ৩২ বলে ২৯ ও চারে নামা নিগার সুলতান ৩৪ বলে রান করেন ২৮।শেষমেশ ৮ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ জাতীয় নারী দল। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথমে হোঁচট খায় লংকান মেয়েরা।২৫ রানে তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় তারা।গড়ে শতরানের জুটি।লংকান ওপেনার হারশিথা মাধুরী ৫০ বলে ৬৯ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন। আটটি চার এবং এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার সঙ্গে জুটি গড়া নিলাক্ষী ডি সিলভা ৩৮ বলে দুই চারে রান করেন ৪১।দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় লংকান মেয়েরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম