ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৬,  8:25 PM

news image

দেশে হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকাদান কার্যক্রমে ব্যর্থতার অভিযোগে গঠিত কমিটির কার্যক্রম নিয়ে দুই সপ্তাহ পর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার(২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  এর আগে, দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। রিট আবেদনে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবায় ঘাটতি এবং জরুরি সাড়া প্রদানে দুর্বলতা এসব বিষয় সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জনের ক্ষেত্রে হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে, যার মধ্যে ৪ হাজার ৬০৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম