ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হামাস-ইসরায়েল যুদ্ধ: মৃতের সংখ্যা ৩৮০০ ছাড়িয়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৩,  5:23 PM

news image

দশ দিনে গড়াল ইসরায়েল-হামাস সংঘাত। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র তাল হেনরিখ বলেন, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া ১২০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে ২ হাজার ৪৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যা ৯ হাজার ২০০ জনে পৌঁছেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে গাজায় জ্বালানি, বিদ্যুৎ, খাবার, পানি ও মানবিক সহায়তা বন্ধের পাশাপাশি অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে উপত্যকাটিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম