ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হামাসের হামলায় নিহতের সংখ্যা কমালো ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২৩,  5:11 PM

news image

গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা। এ ঘটনায় বেসামরিক, সেনা সদস্য ও বিদেশি নাগরিকসহ মোট এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিল বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে সেই তালিকা সংশোধন করেছে দেশটি। নিহতের কমিয়ে এবার এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, সংশোধিত নিহতের সংখ্যার কারণ হলো হামলার পর তাৎক্ষণিকভাবে অনেক মৃতদেহ শনাক্ত করা যায়নি। এখন আমরা মনে করছি সেগুলো হামলাকারী হামাস যোদ্ধাদের, নিহত ইসরায়েলিদের নয়।” এদিকে, হামাস যোদ্ধারা সেদিন শিশুসহ ২৪০ জনকে বন্দি করে নিয়ে গেছে বলেও জানিয়েছেন লিওর হায়াত। সূত্র: রয়টার্স, আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম