ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২৪,  5:52 PM

news image

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইরানি মিডিয়া অনুযায়ী, হামাস প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে। ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকাহত। হামাস দাবি করেছে ‘তেহরানে তার বাসভবনে একটি বিশ্বাসঘাতক ইহুদি হামলায়’ হানিয়া নিহত হয়েছেন। ইরানি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর এক বিবৃতিতে জানানো হয়েছে, তেহরানে তার বাসভবনে হানিয়া এবং তার এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হন ইসমাইল হানিয়া। ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন।  ৫৮ বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন। আহমেদ ইয়াসিন ২০০৪ সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ২০০৬ সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। সূত্র : আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম