ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

হাবিব-উন-নবী খানসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  10:20 PM

news image

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ পরোয়ানা জারি করেন।  ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পল্টন থানার নাশকতার মামলায় হাবিব-উন-নবী খানসহ ১৩ আসামি আজ আদালতে হাজির হননি। এ কারণে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। নয় বছর আগের নাশকতার মামলায় এ পরোয়ানা জারি করেন আদালত। পল্টনের রাস্তায় যানবাহন চলাচলে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২০১৩ সালের ৫ মে মামলাটি হয়েছিল। নাশকতার পুরোনো মামলায় গত সোমবার বিএনপির নেতা রুহুল কবির রিজভী ও ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার আদালত। মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাকের বিরুদ্ধে আর পল্টন থানার নাশকতার মামলায় রিজভীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম