ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৫,  7:06 PM

news image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। রোববার রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডিএমপির মুখপাত্র বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে র‍্যাব পল্টন থানায় হস্তান্তর করেছে। প্রধান সন্দেহভাজনকে দ্রুত শনাক্ত করতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি জানান, সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে হাদিকে হত্যাচেষ্টাকারী শুটারকে শনাক্ত করা হয়েছে। তবে ওই ব্যক্তি সীমান্ত পার হয়েছে—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হাদিকে কেন লক্ষ্যবস্তু করা হলো এবং এই সময়েই কেন হামলার ঘটনা ঘটল—এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের কোনো শঙ্কা দেখছে না পুলিশ। নির্বাচনকালীন সময়ে প্রার্থী ও নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, হাদির ওপর হামলার ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম