ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৫,  3:28 AM

news image

রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করা হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি, গুলি মাথা থেকে বের হয়ে গেছে। তিনি আরও জানান, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা এসেছে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির অবস্থার অবনতি হওয়ায় তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয় এবং বর্তমানে তার প্রেসার কিছুটা স্থিতিশীল। মাথার ভেতরে এবং কানের আশপাশে গুলি লাগে, যার কারণে তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং সেখানে অস্ত্রোপচার চলছে। হাদির সহযোগীরা বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়, পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তার জীবন রক্ষা করার জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম