ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হাথুরুর সহকারী হতে ১০ জনের আবেদন

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  4:57 PM

news image

জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী কোচ খুঁজতে বিসিবি বিজ্ঞাপন দিয়েছিল। এই পদের জন্য আবেদন করেছেন দশ জন। যেখানে দেশিদের মধ্যে আছেন কেবল একজন। বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল আবেদন করেছিলেন। এরই মধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে কোচ নিয়োগ কমিটি। যেখানে বিসিবি পরিচালক জালাল ইউনুস, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন। দশ আবেদনের থেকে ছয়টি শর্ট লিস্ট করেছেন তারা। সেখান থেকে চারজনের সাক্ষাৎকার এরই মধ্যে নেওয়া হয়েছে। আগামী ২৩ তারিখের পর বাকি দু'জনের সাক্ষাৎকার হবে। এরপরই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শনিবার জালাল ইউনুস বলেছেন, ‘প্রায় ১০টা আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ছয়টি শর্ট লিস্ট করা হয়েছে। চারজনের অলরেডি ইন্টারভিউ নিয়ে ফেলেছি। ভার্চুয়ালি ইন্টারভিউ নিয়েছি তাদের। আরও দু'জন বাকি আছে। ২৩ তারিখ সেই দু'টি হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব কাকে নেওয়া হবে।’ যোগ্য প্রার্থীকেই বাছাই শেষে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বস্ত করে জালাল ইউনুস বলেন, ‘যারা আছে তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেব। খুব দ্রুতই নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম