ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হাতিলের নতুন শোরুম উদ্বোধন করলেন সুনামগঞ্জের পৌর মেয়র নাদের

#

২৩ অক্টোবর, ২০২৩,  5:07 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : একের পর এক নতুন নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড ‘হাতিল’ এর অগ্রযাত্রা পাচ্ছে নতুন গতি। এই অগ্রযাত্রায় সাম্প্রতিকতম সংযোজন সুনামগঞ্জের স্টেডিয়াম মাঠের পানির টাংকির বিপরীতে নতুন একটি শোরুমের উদ্বোধন। হাতিলের শোরুমটিতে থাকছে ফার্নিচারের বিশাল কালেকশন। শোরুমটি নিয়মিত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। দেশের ফার্নিচার শিল্পের অন্যতম পথ-প্রদর্শক হাতিল কমপ্লেক্স লিমিটেড ১৯৮৯ সালে যাত্রা শুরু করে ক্রেতাদের নিরন্তর সমর্থনের মাধ্যমে ইতিমধ্যে একটি দূরদর্শী ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে। ইতিমধ্যে দেশের প্রায় সকল জেলায় হাতিলের এক্সক্লুসিভ শোরুম রয়েছে। দেশীয় ক্রেতাদের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক মানের পণ্যসেবা নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে হাতিল ইতিমধ্যে পৌঁছে গেছে এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বাজারে। ভারতের বিভিন্ন প্রদেশে রয়েছে হাতিল ব্র্যান্ডের শোরুম। হাতিলের এই অবস্থানে পৌঁছার পেছনে মূল ভূমিকা হিসেবে কাজ করেছে তাদের নান্দনিক, টেকসই ও রুচিশীল ফার্নিচার, উন্নত কাঁচামাল ব্যবহার, পরিবেশবান্ধব ইউ ভি লেকার ফিনিশ এবং উন্নত বিক্রয়োত্তর সেবা। আর এ কারণেই ২০২৩-২৪ সালের জন্য হাতিল সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। শনিবার ২১ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জ স্টেডিয়াম এর পানির টাংকির বিপরীতে হাতিলের শোরুম উদ্বোধন করেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত। এছাড়া উপস্থিত ছিলেন হাতিল কমপ্লেক্স লিমিটেড এর চেয়ারম্যান এর জৈষ্ঠ কন্যা মহেশা মালিহা, রনজিত রায়t, অমল কর,লতিফুর রহমান রাজু,  নজরুল ইসলাম, মওলানা আতাউর রহমান লস্কর জকিগজ্ঞী, আতাউর রহমান, দিদারুল বাশার অপু, ফারুক আহমদ স্বজন, সেলিম আহমদ তালুকদার, আশরাফুল ইসলাম জুয়েল, কাজী ফরহাদ হোসেন, তারেক আহমদ, প্রমুখ। এ ছাড়া সুনামগঞ্জ হাতিল শোরুম ডিলারের অন্যান্য কর্মকর্তাসহ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম