ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাতিরঝিল থানায় আসামির আত্মহত্যা, দুই পুলিশ সদস্য বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  3:12 AM

news image

রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে থাকা সুমন শেখ (২৭) নামের এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা থানার সামনে বিক্ষোভ করছেন। শনিবার (২০ আগস্ট) বিকেলে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। সুমনের আত্মীয় সোহেল আহমেদ গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুরে একটি চুরির মামলায় সুমন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সুমন রামপুরায় পরিবারের সঙ্গে বসবাস করে। আজ আমরা জানতে পারি সে থানার ভেতরে মারা গেছে। তিনি আরও বলেন, সুমন থানায় আত্মহত্যা করেছে এমন সিসিটিভি ফুটেজ পুলিশ আমাদের দেখিয়েছে। সেখানে দেখা যায়, রাত সাড়ে ৩টায় সুমন তার পরনের ট্রাউজার দিয়ে থানার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। আমাদের প্রশ্ন, থানায় পুলিশের হেফাজতে একজন লোক কীভাবে আত্মহত্যা করে, পুলিশ তখন কী করছিল? এ বিষয়ে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হলে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম