ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৫,  8:59 PM

news image

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে আধা ঘণ্টা ধরে চেষ্টা করেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ড ঘটেছে। দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে আটকা রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে সহযোগিতা জন্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম