ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

হাজীগঞ্জে দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৪,  5:52 PM

news image

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরের দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে আহত করা আরেক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বকাউল বাড়ির প্রবাসী ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২) ও তার দাদি হামিদা (৭০)। কুপিয়ে আহত করা শিশুটি হলো ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমা (১৪) । মঙ্গলবার (২৮ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন,

কুয়েত প্রবাসী মো. ইউসুফের মা হালিমুন নেছা তার নাতি ও নাতনিকে নিয়ে আলাদা একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এমন ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ওই দাদি ও নাতির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম তরুণ বলেন, ‘প্রবাসী মো. ইউসুফের মা আলাদা একটি বসতঘরে থাকতেন। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় ওই দুই শিশু মায়ের সঙ্গে তাদের বসতঘরে না থেকে রাতে দাদির সঙ্গে ঘুমাতে যায়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম