ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৫,  8:59 PM

news image

২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে হাজিদের অর্থ ফেরতের কার্যক্রম নিয়ে সতর্কবার্তাও দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।  বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমের হাজীদের প্যাকেজ ও বাড়ি ভিত্তিক অব্যয়িত অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে EFT/BEFTN এর মাধ্যমে ফেরত প্রদান করা হচ্ছে। এমতাবস্থায়, প্রতারক চক্র হতে হাজিদের সতর্ক করার নিমিত্ত নিম্নোক্ত তথ্য বহুল প্রচারের নিমিত্ত সকল মোবাইল অপারেটিং কোম্পানিকে বিনা মূল্যে ক্ষুদে বার্তার মাধ্যমে বাংলাদেশের সকল মোবাইল ব্যবহারকারীর নিকট প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এতে আরো বলা হয়েছে, ২০২৫ সনের সরকারি মাধ্যমের হজের অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক একাউন্টে ফেরত প্রদান করা হচ্ছে। হাজিদের ব্যাংক একাউন্ট/ক্রেডিট বা ডেবিট কার্ড/নগদ বা বিকাশের তথ্য কাউকে না দেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম