ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

হাজারীবাগে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  4:45 PM

news image

রাজধানীর হাজারীবাগে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী সামিনা আক্তারের মৃত্যু হয়েছে।  বুধবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামিনার ছেলে লিটন জানান, বাবা তেমন কিছু করত না। মাঝে মাঝে রিকশা চালাতো। তবে প্রতিদিন মদ পান করত আর মায়ের সঙ্গে ঝগড়া করত। শুক্রবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে বাবা তার মায়ের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই মাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায়। নিহতের ছেলে লিটন মিয়া আরো বলেন, ‘বাবা বিভিন্ন সময়ে নেশা করে এসে মায়ের ওপর নির্যাতন করত। বাবার নামে রংপুরে দুই-তিনটি মামলাও রয়েছে।’সত্যতা নিশ্চিত করেন হাজারীবাগ থানার এসআই মধুসূদন মজুমদার বলেন, মরদেহ ময়নাাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে আটকে চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম