ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাইকোর্টের নতুন রেজিস্ট্রার মশিয়ার রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২২,  6:22 PM

news image

সুপ্রিম কোর্টের হাইকোর্টে নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান। মঙ্গলবার (১১ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হোসেন লাবুকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির সদয় অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত বিচারকদের বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো। এর আগে গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর গত ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম