ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

#

ঢাবি প্রতিনিধি:

১৪ জুলাই, ২০২৫,  6:38 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে সঞ্জু বাড়ই (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সঞ্জু ঢাবির নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।মারা যাওয়ার আগে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’ ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। তিনি জানান, পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছেন। তবে কীভাবে পড়েছেন বা লাফ দিয়েছেন কি না, তা বলতে পারছেন না। সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম