ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হরিণাকুণ্ডুতে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ অিভিযোগে প্রেমিকসহ গ্রেপ্তার ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৩,  8:28 PM

news image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ জুন) রাতে ভুক্তভোগীর বড় বোন মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আহাদনগর গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)। ভুক্তভোগীর বাবা জানান, এ ঘটনার পর আসামিরা আমার মেয়েকে শহরতলির আমেরচারা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তার বড় বোনকে জানায়। হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, গত ৩০ বা ৩১ মে রাতে ভুক্তভোগী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। গ্রেপ্তারকৃত শিলনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। শিলন ভুক্তভোগীকে ঘটনার দিন ফুঁসলিয়ে তাকে একটি মাঠের পাটখেতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ওসি আবু আজিফ জানান, ভুক্তভোগীর বোন ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে শনিবার ভোরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম