ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৬,  10:19 PM

news image

হবিগঞ্জের এক হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ জামিন দেন।

জানা গেছে, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আরও ৪টি মামলা জামিন শুনানির অপেক্ষায় রয়েছে। বুধবার ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র ও সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন।

অভিযোগ অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয় এবং গুলি বর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিনের রুল বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা চলমান থাকায় এই জামিন পাওয়ার পরও তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম