ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হবিগঞ্জে এসি বিস্ফোরণে হাসপাতালে অগ্নিকাণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  4:49 PM

news image

হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ ৭ রোগীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে হাসপাতালসহ আশপাশের এলাকা।  জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় শহরে ওই হাসপাতালে নিচতলায় প্যাথলজি বিভাগে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনের ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে রোগীরা এদিক-সেদিক ছুটাছুটি করে। এতে কয়েকজন রোগী আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৭ রোগীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় বেবিস্ট্যান্ড এলাকায় দেখা দেয় আগুন আতঙ্ক। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে হইচই শুরু করেন। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘নিচতলায় এসি বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের ধোঁয়ায় হাসপাতাল আছন্ন হয়ে পড়ে। রোগীরা আতঙ্কিত হয়ে পড়লে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম