ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৩,  5:02 PM

news image

হবিগঞ্জে ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। রোববার (১৯ মার্চ) সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। জেলা শ্রমিক ইউনিয়ন জানান, হবিগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেসরকারিভাবে পরিচালিত সব অ্যাম্বুলেন্স সরিয়ে নিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় অ্যাম্বুলেন্স সমিতি। এর সঙ্গে একাত্মতা জানায় বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সজিব আলী জানান, হাসপাতাল প্রাঙ্গনে অ্যাম্বুলেন্স রাখার জায়গা থাকলেও কর্তৃপক্ষ আমাদের অ্যাম্বুলেন্স রাখতে দিচ্ছে না। তাই আমরা চাই আমাদের একটি নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হোক। এ ছাড়াও আমাদের আরও কিছু সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে আমরা প্রশাসনকে নয় দফা দাবি জানিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম