ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হবিগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২৩,  7:54 PM

news image

হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন। গুরুতর আহত ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম