ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  4:38 PM

news image

হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কয়েকদিন আগে শপথ নিয়েছেন বামপন্থী নেত্রী সিওমারা ক্যাস্ত্রো। এর মাঝেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। খবর রয়টার্স'র। এক টুইট বার্তায় সিওমারা জানান,

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাবেন। গতবছর নভেম্বরের নির্বাচনে জয় লাভ করে হন্ডুরাসে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের অবসান ঘটান সিওমারা ক্যাস্ত্রো। ২০০৯ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বামী ম্যানুয়েল জেলায়াকে প্রেসিডেন্টের পদ থেকে উৎখাতের পর ন্যাশনাল পার্টি ক্ষমতায় বসেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম