ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ৭ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  7:01 PM

news image

রাজধানীর নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীনকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আদালতে হাজির করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পুলিশ সুপার তানভীর সালেহীনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর সারদার পুলিশ একাডেমি থেকে তানভীর সালেহীনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই সঙ্গে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। নিউমার্কেট থানার মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ব্যবসায়ী ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম